
সোনারগাঁ(প্রতিনিধ): নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা এলাকায় ডাম্পিং স্টেশন নির্মাণের বিরুদ্ধে মানববন্ধন প্রতিবাদ সভাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর সোমবার সকালে উপজেলার পৌরসভার ০৪ নং ওয়ার্ডের রাইজদিয়া ঈদগাহ ময়দান ও রাইজদিয়া কবরস্থান নতুন মসজিদ সংলগ্ন পাশে সোনারগাঁ পৌরসভার সকল ওয়ার্ডের ময়লা আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশন নির্মাণের বিরুদ্ধে রাইজদিয়া ঈদগাঁ পাশে রাস্তা অবরোধ করে পাঁচশতাধিক লোক এ মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশ অংশ গ্রহণ করে। উপজেলা প্রশাসনিক কর্মকর্তার নিকট এলাকাবাসীর দাবী অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করিতে হবে। মসজিদ কমিটির সভাপতি আবুল হোসেন,সমাজ সেবক মোক্তার হোসেন,মজু মিয়া,মোস্তফা মিয়া,রমজান ভুইয়া,ইসমাইল সরকার,আনিসুর রহমান সহ এলকার সমাজসেনকরা এ প্রতিবাদ সমাবেশে বক্তব্যে রাখেন,বক্তরা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এর নিকট স্মারক লিপি প্রদান করা হবে,এতে প্রতিকার না হলে অন্যথায় কঠোর আন্দোলনের গড়ে তোলা হব।

