
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :জাতীয় ছাত্রশক্তির সাতক্ষীরা জেলা শাখার আওতাধীন শ্যামনগর উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটিকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) জেলা শাখার অনুমোদিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
কমিটিতে মো. তৌহিদুর রহমানকে আহ্বায়ক, সোহেল হাসানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং শাওন হোসেন, মো. নজরুল ইসলাম, মো. মারুফ বিল্লাহ ও মো. আফজাল হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
সাইফুজ্জামানকে সদস্যসচিব, মো. ইসমাইল হোসাইনকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব এবং মো. ফয়ছাল আহমেদ, মো. আরিফুল ইসলাম, জাকির হোসেন ও মো. মাহফুজ হোসেনকে যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া মো. আবু সাঈদকে প্রধান সংগঠক করা হয়েছে। সংগঠক হিসেবে রয়েছেন মো. মাসুদ রানা, মো. নাঈম হোসেন, ফাহিম ও রাকিবুল। কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. হুমায়ুন কবির, মো. আজমির হোসেন ও মো. মুজাহিদ হোসেন।
জাতীয় ছাত্রশক্তি সাতক্ষীরা জেলা শাখার প্রধান সংগঠক মুজাহিদুল ইসলাম স্বাক্ষরিত অনুমোদনপত্রে কমিটির মেয়াদ ছয় মাস উল্লেখ করা হয়েছে। জেলা শাখার আহ্বায়ক হাসিবুল হাসান রুমন ও সদস্যসচিব বখতিয়ার হোসেন কমিটিটি অনুমোদন করেন।

