
শনিবার সমাবেশস্থলে যাওয়ার সড়ক নিয়ন্ত্রণে নিয়েছে ‘বিজেপির গুণ্ডারা’ এবং সেখানে পুলিশের উপস্থিতি নেই বলেও অভিযোগ করেন তিনি।
মমতা বলেন, ‘আমাদের গৃহবন্দি করে রাখা হয়েছে। আমাকে সমাবেশস্থলে যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু আমি যাব এবং সমাবেশে বক্তব্য দেব। পারলে আমাকে থামান।
’
আদালতের অনুমতি থাকায় সমাবেশ নির্ধারিতভাবেই অনুষ্ঠিত হবে বলে জানান মমতা। তিনি বলেন, সমাবেশটি আদালতের অনুমতি নিয়ে আয়োজন করা হয়েছে। এটি নির্বিঘ্নে সম্পন্ন করা পুলিশ ও প্রশাসনের দায়িত্ব। কিন্তু তারা বিষয়টিতে ‘চোখ বন্ধ করে’ রয়েছে।
পশ্চিমবঙ্গের রাস্তায় ক্ষমতাসীন বিজেপি ‘সন্ত্রাস চালাচ্ছে’ বলেও অভিযোগ করেন মমতা। তিনি প্রশ্ন তোলেন, বিজেপিশাসিত উত্তরপ্রদেশ ও বিহারেও এমন পরিস্থিতি দেখা যাচ্ছে না, তাহলে পশ্চিমবঙ্গে এত ‘সন্ত্রাস’ কেন চালানো হচ্ছে?
এর আগে টিএমসির মমতা-সমর্থিত অংশ অভিযোগ করে, সেরামপুরের সমাবেশে যাওয়ার পথে তাদের নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। দলীয় সূত্রের বরাতে জানা যায়, হুগলির উত্তরপাড়ায় বিধায়ক কুণাল ঘোষের গাড়ি কালো পতাকা হাতে একটি দল ঘিরে ধরে। এ সময় তারা স্লোগান দেওয়ার পাশাপাশি গাড়িতে ডিম ও পাথর নিক্ষেপ করে বলে অভিযোগ করা হয়।

