
ফতুল্লা থানা বিএনপির র্যালিতে পলাশ ও আলমগীরের নেতৃত্বে ইউনিয়ন বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির বর্ণাঢ্য র্যালিতে পলাশ ও আলমগীর এর নেতৃত্বে ফতুল্লা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা যোগদান করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেটের (ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ) এলাকায় ফতুল্লা থানা বিএনপির একটি বিশাল মিছিল বের হয়ে জালকুড়ি এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীগণ বিভিন্ন শ্লোগান তুলে নিজ নিজ এলাকার নেতা-কর্মীদেরকে সাথে নিয়ে মিছিল নিয়ে যোগদান করেন।
ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ এর নেতৃদ্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ।
এছাড়াও ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দদের মধ্যে,ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, ২নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আল-মামুন, সাংগঠনিক সম্পাদত জাহিদ হাসান, ৪নং ওয়ার্ডের সাধারন সম্পাদক জুয়ের চেীধুরী,৫নং ওয়ার্ডের সভাপতি সানাঊল্লাহ, ৬নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান,৭নং ওয়ার্ড সভাপতি শাহজাহান সাদেক, ৮নং ওয়ার্ড এর সভাপতি রুহুল আমিন টিপু,৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক রুহুল আমিন মুন্সি ,ফতুল্লা ইঊনিয়ন য্দুলের সিনিয়র সহ-সভাপতি পারভেজ মিয়া, যুবদল নেতা পারভেজ ইমন ড্যানি সহ অসংখ্য নেতৃবৃন্দ।

