
সোনারগাঁ(প্রতিনিধি): “আপনার অল্প পরিমাণ দান বাঁচাতে পারে একটি তাঁজা প্রাণ” এই স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাতৃভূমি সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২০০০ হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৭ মার্চ (২৭ রমজান) মঙ্গলবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নে মহজমপুর উচ্চ বিদ্যালয় মাঠে মাতৃভূমি সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২০০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। সোনারগাঁ উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আল মুজাহিদ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান। গেস্ট অব অনার ছিলেন মাতৃভূমি সমাজকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মো.আবদুল্লাহ আল মামুন,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আজহারুল ইসলাম সানোয়ার,জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো.আশরাফ ভুইয়া,সমাজসেবক শহিদুল্লা সরকার,ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.আমজাদ হোসেন লতিফ অধ্যাপক মনিরুল ইসলাম,মো.শাহ সুলতান,বিএনপি মো.মতি মিয়া,মাতৃভূমি ফাউন্ডেশনের উপদেষ্টা ও জামপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সাংবাদিক মো.নাসির উদ্দিন প্রমূখ। মাতৃভূমি সমাজকল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি আল মামুন ভুইয়ার সার্বিক তত্ত্বাবধানে ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে,শাড়ি,লুঙ্গি,চিনি,চাউল,সেমাই,নুডুলস নগদ অর্থসহ অসহায় মানুষের হাতে তুলে দেন। প্রধান অতিথি আজহারুল ইসলাম মান্নান এমপি বলেন,জামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

