
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আয়োজনে দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৬ রমজান (১৬ মার্চ) বিকালে সদর উপজেলা জামায়াতের আগরদাড়ি অফিসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, সাতক্ষীরা
-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারী প্রভাষক ওবায়দুল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুর সবুরসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

