আজ শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের নাম ও পরিচয় ব্যবহার করে ‘রবিন’ নামে এক ব্যক্তির অপপ্রচারের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ ও সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, সিদ্ধিরগঞ্জ থানা শাখা।

সংগঠনের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ‘রবিন’ নামে কেউ সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কিংবা প্রাথমিক সদস্য হিসেবে স্বীকৃত নন। তার পরিচয়ে প্রচারিত বক্তব্য ও কর্মকাণ্ডের সঙ্গে সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।

সাংগঠনিক পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে নেতাকর্মী ও সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে থানা শ্রমিক দল।

বিজ্ঞপ্তিতে শ্রমিক দলের সাংগঠনিক কাঠামো ও সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সদস্য সচিব মো. শারিক হোসেন এবং আহ্বায়ক টি এইচ তোফা। তারা সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

Exit mobile version