প্রেস বিজ্ঞপ্তি: চলমান রাজনৈতিক পরিস্থিতিতে রাস্তায় জ্বালানি তেলবাহী ট্যাংকলরী চলাচলে সতর্কতা অবলম্বনসহ সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডের নির্দেশনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন (রে:জি নং- বি ১৭৫৩) সভাপতি হাজী আব্দুল মতিন মুন্সী ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়। এতে বলা হয়, বর্তমানে নানা রাজনৈতিক সংগঠন ও শ্রমিক সংগঠনের হঠাৎ কর্মসূচির কারণে রাস্তায় মিটিং মিছিল হামলা ককটেল বিস্ফোরণ এবং পেট্রোল বোমা নিক্ষেপের মত কর্মসূচি দেওয়া হচ্ছে। এতে জ্বালানিবাহী ট্যাংকলরী চলাচলে চরম নিরাপত্তাহীন অবস্থার তৈরি হয়েছে। তাই, সরকারি নির্দেশনা মোতাবেক বাংলাদেশ ট্যাংকলরী ওয়েলস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি তাদের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিপো থেকে নিজ গন্তব্যের পথে ঝুঁকিপূর্ণ কোন স্থানে ট্যাংকলরী না দাঁড় করানোর জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন। আমরা মনে করি এটা মালিক শ্রমিকদের জান মালের নিরাপত্তার জন্য একটি সতর্ক পদক্ষেপ।
তাই, এটি বাস্তবায়নের জন্য বিষয়টি সকল শ্রমিককে মিটিং করে অবগত করা অতীব জরুরি। সে সাথে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কর্তৃক ডিপোতে প্রচলিত ধারায় সিরিয়াল ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে তদারকি এবং সিরিয়াল ওভারটেক বা বিশেষ সিরিয়ালের নামে কোন মালিক শ্রমিক বা অন্যকারো কাছ থেকে কোন অর্থ যাতে না নেওয়া হয় বা কেউ না দেয় তা বিশেষভাবে তদারকির জন্য আপনাদেরকে দায়িত্ব প্রদান করা হলো।
উল্লেখ্য, সংগঠন পরিচালনার জন্য পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের মৌখিক অনুমোদন ও সরকারি অবগতকরণ পত্রে উল্লেখ করা অর্থের পরিমাণের অতিরিক্ত অর্থ যাতে কোনোভাবেই আদায় করা না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। যাতে সড়ক পথে দেশের চলমান সংকটের সময় সংগঠনের উপরোক্ত নির্দেশনা পরিপূর্ণভাবে মেনে চলে। প্রকাশ থাকে যে, উল্লিখিত গাড়ি চলাচল, নিরাপত্তা ব্যবস্থাপনা ও পরিচালনা ব্যয় আমাদের সংস্থার নির্দেশনা অমান্যকারীকে সংগঠন কর্তৃক কোনো সহযোগিতা প্রদান করা হবে না এবং অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা করা হবে। যা অতীব গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে।


