
মঙ্গলবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেনকে উদ্দেশ করে এসব কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে শেখ তানভীর বারী হামিম লেখেন, কলকাতার নিষিদ্ধ পল্লিতে অবস্থানরত সাদ্দাম গং হয়তো ভুলে গেছেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ছাত্রলীগের নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। গত ১৬ জুলাই ছাত্রলীগের নিপীড়কদের কান ধরে ওঠবস করিয়ে, নাকে খত দেওয়ানোর পাশাপাশি মারধর করে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছিলেন শিক্ষার্থীরা।
তিনি আরও লেখেন, ‘জঙ্গি স্টাইলে ভিডিও বার্তা দেওয়া সাদ্দামকে বলি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। দুটি ককটেল ফুটিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে ভয় ধরানো যাবে না। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোমাদের জঙ্গি মাতা হাসিনাকে চোখে চোখ রেখে ফ্যাসিবাদ বলেছিল।’
সাদ্দামকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে ছাত্রদলের এই নেতা বলেন, সৎ সাহস থাকলে তাদের মুখোমুখি হতে হবে। মুখোমুখি হওয়ার কিংবা নিজের মুখ দেখানোর সাহসও হারিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘তুমি জঙ্গি স্টাইলে সন্ত্রাসবাদ চালালে, আমরা মাটির ১০০ হাত নিচে থেকেও তোমাদের ও তোমাদের দোসরদের বের করে আইনের মুখোমুখি করব।’

