আজ
|| || ||
সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব: তানভীর বারী হামিম
প্রকাশের তারিখঃ ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেনকে উদ্দেশ করে এসব কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে শেখ তানভীর বারী হামিম লেখেন, কলকাতার নিষিদ্ধ পল্লিতে অবস্থানরত সাদ্দাম গং হয়তো ভুলে গেছেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ছাত্রলীগের নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। গত ১৬ জুলাই ছাত্রলীগের নিপীড়কদের কান ধরে ওঠবস করিয়ে, নাকে খত দেওয়ানোর পাশাপাশি মারধর করে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছিলেন শিক্ষার্থীরা।
তিনি আরও লেখেন, 'জঙ্গি স্টাইলে ভিডিও বার্তা দেওয়া সাদ্দামকে বলি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। দুটি ককটেল ফুটিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে ভয় ধরানো যাবে না। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোমাদের জঙ্গি মাতা হাসিনাকে চোখে চোখ রেখে ফ্যাসিবাদ বলেছিল।'
সাদ্দামকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে ছাত্রদলের এই নেতা বলেন, সৎ সাহস থাকলে তাদের মুখোমুখি হতে হবে। মুখোমুখি হওয়ার কিংবা নিজের মুখ দেখানোর সাহসও হারিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘তুমি জঙ্গি স্টাইলে সন্ত্রাসবাদ চালালে, আমরা মাটির ১০০ হাত নিচে থেকেও তোমাদের ও তোমাদের দোসরদের বের করে আইনের মুখোমুখি করব।’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.