আজ মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত ১৩ বছর বয়সী আফরিন আক্তার নামে এক কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর দগ্ধ কিশোরী আফরিন আক্তার ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনায় কিশোরীর মা রওশন আরা সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের বাসিন্দা রওশন আরার সঙ্গে প্রতিবেশী সোনিয়া আক্তারসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগ অনুযায়ী,এ বিরোধের জেরে অভিযুক্তরা বিভিন্ন সময় পরিবারকে খুন-জখমের হুমকি দিয়ে আসছিলেন। জানাযায় গত ২৫ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে রওশন আরা ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্তরা তাঁদের বসতঘরে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে শয়নকক্ষের বিছানায় ঘুমিয়ে থাকা রওশন আরার ১৩ বছর বয়সী মেয়ে আফরিন আক্তারের শরীরে গরম পানি নিক্ষেপ করা হয়। এতে তার কোমরসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। মেয়ের চিকিৎসার ব্যবস্থা করার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ করেন রওশন আরা।অভিযোগে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ২৬ অক্টোবর রাতে তিনজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন। সোনারগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন,“এ ঘটনায় ভুক্তভোগীর মা থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version