গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী অভিযানে দায়িত্বশীল ভূমিকার জন্য আলোচনায় এসেছেন অফিসার ইনচার্জ মো:শাহিনুর আলম । শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম চতুর্থবারের মতো গাজীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণকে পুলিশি সেবা প্রদানের ক্ষেত্রে দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে ওসি মোহাম্মদ শাহীনুর আলমকে চতুর্থবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।
শ্রীপুর থানায় দায়িত্ব পালনের সময় মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে দায়িত্বশীল আচরণ এবং দ্রুত সেবা নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন ওসি শাহীনুর আলম। তার নেতৃত্বে থানার আইনশৃঙ্খলা কার্যক্রম আরও গতিশীল হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মাদকের বিস্তার পরিবার ও সমাজের উপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাদকবিরোধী অভিযানকে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন নাগরিকরা।
সচেতন নাগরিকদের প্রত্যাশা, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এমন পেশাদার কার্যক্রম অব্যাহত থাকলে সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা আরও বাড়বে।
সংশ্লিষ্টরা বলছেন, কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে পাওয়া এসব অর্জন শুধু সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত সাফল্য নয়; বরং দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করা পুলিশ সদস্যদের জন্যও এটি অনুপ্রেরণার। গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশের এমন কার্যক্রম অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।


