আজ শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁ(প্রতিনিধি): শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে শান্তিপূর্ণ,নিরাপদে ও উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। উক্ত সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা,আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,দর্শনার্থীদের নিরাপত্তা,যানজট নিরসন এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আলোচনা করা হয়। পূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও স্থানীয়দের সম্মিলিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। এসময়
সভায় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য,জনপ্রতিনিধি এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Exit mobile version