
অপারেটর নিয়োগ জটিলতায় আড়াই বছরের বেশি সময় ঝুলে থাকার পর অবশেষে গতি ফিরেছে সাগর থেকে পাইপলাইনে তেল সরবরাহ প্রকল্পে।
প্রকল্পটির রক্ষণাবেক্ষণ ও পরিচালনার (অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স) জন্য ইন্দোনেশিয়ার পিটি পারতামিনা ট্রান্স কন্টিনেন্টালের সঙ্গে চুক্তির প্রস্তাবে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে।
এর মধ্য দিয়ে অপারেটর নিয়োগের অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গভাবে চালুর পথে রয়েছে প্রকল্পটি। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসে প্রকল্পটি চালু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

