সোনারগাঁ(প্রতিনিধি); “মাদক ছেড়ে খেলা ধর” এ স্লোগানে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের শেখেরহাট চৌরাস্তা এলাকায় শহীদ জিয়া ডিগভার টুর্ণামেন্টেের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শেখেরহাট চৌরাস্তায় শহীদ জিয়া ডিগভার টুর্ণামেন্টেের আয়োজন করা হয়। সোনারগাঁও উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাকারিয়া ভুইঁয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান। প্রধান মেহমান ছিলেন ৭নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো.নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জামপুর ইউনিয়ন সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ শিল্পী বেগম ও বিলকিস আক্তার। দর্শকরা শান্তিপূর্ণ ভাবে খেলাটি উপভোগ করেন। প্রথমার্ধে কোন দল গোল না করায় খেলাটি ড্র হয়।চুড়ান্ত সময়ে শেখেরহাট স্পোটিং ক্লাবকে ০২-০১ গোলে হারিয়ে মুছারচর ফাইটার স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়।



