নারায়ণগঞ্জ প্রতিনিধি : গণতান্ত্রীক আন্দোলনের অবিসংবাদিত নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৫ আগষ্ট) বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জের ৬ নং ওয়ার্ডে অবস্থিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেনের সভাপতিত্বে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় সভাপতির বক্তব্যে মনির হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার পুরো জীবনটাই বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন। তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন। ফলে বিভিন্ন সময়ে তিনি নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন। আজকের এই দিনে আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রীর জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি—আল্লাহ যেন তাঁকে জান্নাত নসিব করেন। বক্তব্য শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন- নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেন, দেলওয়ার হোসেন, আরশাদ গাজী, আমীর মেম্বার, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক রুবেল হোসেন মিন্টু, ৬নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি হানিফ মৃধা, নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। এসময় দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠান সঞ্চালনা করেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা রুহুল আমিন ও সাজ্জাদ।


