আজ শনিবার, জুলাই ১৮, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রামগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকালে এ ঘটনার সময় দরজা ভেঙে বেরা করা হয় যাত্রীদের।

পরিস্থতি সামাল দিতে বিভ্রান্ত হয়ে পড়েন ক্রুরা। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এ সময় তাদের লাগেজ নিয়ে তৈরি হয় হুড়োহুড়ি। ৭০ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল ইউএস বাংলার এ উড়োজাহাজটি।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, ককপিটের মনিটরিং সিস্টেমে একটি অগ্নি-সতর্ক সংকেত দেখা দিলে পাইলট সঙ্গে সঙ্গে বিমানটি থামিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে অবহিত করেন। উড্ডয়নের প্রস্তুতি হিসেবে বিমানটি রানওয়ের দিকে অগ্রসর হওয়ার সময় এ ঘটনা ঘটে।

তিনি জানান পাইলট, নিরাপত্তা প্রটোকল অনুসারেই ব্যবস্থা নিয়েছেন।

এদিকে এয়ারলাইন্সটির তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৭টায় ছাড়ার কথা থাকলেও ফ্লাইটটি শেষ পর্যন্ত সকাল ৮টার দিকে ঢাকা ছাড়ে।

Exit mobile version