যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যকর রাখতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ।’
সংস্থাটি জানায়, নিয়ন্ত্রণের অংশ হিসেবে প্রণালি দিয়ে যাওয়া জাহাজগুলোর কাছ থেকে পূর্ণ তথ্য সংগ্রহ করা হবে, ট্রানজিট সনদ দেওয়া হবে এবং সংশ্লিষ্ট সেবা ফি আদায় করা হবে।
বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরানের এমন অবস্থান আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।



