আজ শনিবার, এপ্রিল ১১, ২০২৬ খ্রিস্টাব্দ

হামের উপসর্গ নিয়ে গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশের হাসপাতালগুলোতে হামের মতো উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৬৮ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

চলতি বছর বাংলাদেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে অন্তত ২৩ জন শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৪৪ জন শিশু।

শুক্রবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ এপ্রিলের মধ্যে সারাদেশে ২ হাজার ৪০৯ জনের হাম শনাক্ত হয়েছে। আর ১৩ হাজার ৪৯৭ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৬০৯ জন রোগী ইতোমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

Exit mobile version