স্টাফ রিপোর্টার : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ জুন) বাদ মাগরিব এসওরোডস্থ নাসিক ৬নং ওয়ার্ডে দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক লিখন মন্ডলের সভাপতিত্বে এসময়
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মজিবর রহমান।
প্রধান অতিথি বলেন, জিয়াউর রহমান ছিলেন দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত। দেশের মানুষের কল্যাণে তিনি মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে বিলিয়ে দিয়েছেন।
তিনি বলেন, তার সততা ও নিষ্ঠা আমাদের দলের প্রত্যেক নেতাকর্মীর জন্য আদর্শ হয়ে থাকবে। আমরা সবাই তার জন্য দোয়া করবো এবং তার আদর্শ ধারণ করে যার যার অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করবো।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের সভাপতি তাইজুল ইসলাম, সিদ্দিরগঞ্জ থানা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান লিটন, সহ-সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক সম্রাট হোসেন, ফারুক মোল্লা, সগীর হোসেন, নারায়ণগঞ্জ মহানগর তাঁতী দলের সহ-সভাপতি মো: রাজ্জাক হোসেন, যুগ্ন আহ্বায়ক শমসের, যুগ্ন আহবায়ক নুর আলম সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।



