আজ বুধবার, মার্চ ২৫, ২০২৬ খ্রিস্টাব্দ

 

গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত ভ্যান উল্টে শাকিব শেখ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিব শেখ শ্রীপুর থানার রাজাবাড়ী ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামের মৃত সেলিম শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিব তার পরিচিত হৃদয় চক্রবর্তী, মো. ফারুক ও মো. জনি সরদারের সঙ্গে একটি ব্যাটারিচালিত ভ্যানযোগে মানিক ব্রিজ থেকে রাজাবাড়ী বাজারে যাচ্ছিলেন। পথে মোহাম্মদ আলী মোড়লের বাড়ির পাশের পাকা রাস্তায় পৌঁছালে অসাবধানতার কারণে ভ্যানটি উল্টে যায়। এতে শাকিব ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তার নানার বাড়ি চিনাশুকানিয়া বাউল্লাবাড়ী গ্রামে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা মোছা. রাশিদা বেগম বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। শ্রীপুর থানা পুলিশ এ এস আই লুৎফর রহমান বলেন বিষয়টি তদন্ত করে দেখছেন বলে জানিয়েছে।

Exit mobile version