আজ রবিবার, মার্চ ১৫, ২০২৬ খ্রিস্টাব্দ

দূরপাল্লার বাস ও গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) রাত থেকেই এসব পরিবহন পর্যাপ্ত জ্বালানি তেল পাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্তানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী বলেন, রাত থেকেই বাসগুলো প্রয়োজন অনুযায়ী তেল পাবে।

তিনি জানান, বড় কোনো শিডিউল বিপর্যয় নেই। ভাড়া বেশি নেয়ার অভিযোগ নেই। যাত্রীচাপ মাঝারি। অনিয়ম রোধে সিসিটিভি লাগানো হয়েছে, মনিটরিং টিম বৃদ্ধি করা হয়েছে। ম্যাজিস্ট্রেট ছিলো আগে নয়জন, এখন তা বেড়ে ২৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

এদিকে, জ্বালানি তেলের সংকটের কারণে আজও রাজধানীর পেট্রোল পাম্পেগুলোয় যানবাহন চালকদের দীর্ঘ অপেক্ষা দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক-মালিকরা। তেল না থাকায় কোন কোন পাম্প ছিলো বন্ধ।আর যেসব পাম্পে তেল আছে, সেখানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষার পর মিলছে তেল।

সরকারি নির্দেশনা মোতাবেক রেশনিং পদ্ধতিতেই দেয়া হচ্ছে তেল। সংকট কাটাতে বিক্রির সীমা ও সরবরাহ বাড়ানোর দাবি সাধারণ মানুষের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি সরবরাহ নিয়ে পাম্পগুলোয় তৈরি হয়েছে অস্থিরতা।

Exit mobile version