আজ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬ খ্রিস্টাব্দ

দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক আলী মামুদের  মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক জনদর্পণের প্রকাশক আশ্রাফ উদ্দিন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রকাশক বলেন, “মরহুম একজন পেশাদার ও নিষ্ঠাবান সাংবাদিক ছিলেন। সংবাদপত্র জগতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ একজন প্রতিশ্রুতিশীল গণমাধ্যমকর্মীকে হারালো।”

দৈনিক জনদর্পণ পরিবারের পক্ষ থেকেও মরহুমের আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি কামনা করা হয়েছে।

Exit mobile version