মোঃ হাফিজুল ইসলাম
সাতক্ষীরা :
সাতক্ষীরা শহরে বাংলাদেশের ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হওয়া মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তৃতা করেন সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন এবং সেক্রেটারি মেহেদী হাসান। তাঁরা বলেন, “শাকসু শিক্ষার্থীদের গণতান্ত্রিক ভোটাধিকারে নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, ছাত্রদল নতুন করে ফ্যাসিবাদের পথে হাঁটছে। একটি দলের স্বার্থ সার্ভ করতে গিয়ে নয় হাজার শিক্ষার্থীর আশা-আকাঙ্ক্ষার শাকসুকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে।”
উদাত্ত আহ্বান জানিয়ে আল মামুন বলেন, “জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে জুলাইয়ের প্রজন্মের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে না পারলে, আগামী ১২ তারিখ শিক্ষার্থী সমাজ থেকে শুরু করে সারা দেশের মানুষ আপনাদেরকে যথাযথ জবাব দেবে।”
অন্যান্য উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক মোঃ নুরুন্নবী, অর্থ সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম, প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান, এইচআরডি সম্পাদক মুহা. শারাফাত হুসাইন লিটিল, তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা,দাওয়াহ সম্পাদক আল রাজীব, গবেষণা সম্পাদক মোঃ আফজাল হোসেন, বিতর্ক সম্পাদক মোর্শেদুল ইসলাম নাঈম, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক মোঃ ওয়ালীউল্লাহ, স্পোর্টস সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম এবং সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।


