আজ মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬ খ্রিস্টাব্দ

অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা।

শুক্রবার যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. শিশির মিয়া, রাজিব মিয়া, জামাল মাতবর ওরফে তুহিন, মো. শরীফ, মো. শাহীন, শাফি, জয়, রাসেল মিয়া, মো. রাকিব, মনিরুল ইসলাম রাব্বী, মো. সুমন, রিপন হোসেন ও আলী হোসেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version