আজ মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সদস্য সচিব লিখন মন্ডলের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য সচিব মজিবুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহবায়ক এস,এম,আসলাম, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু ও নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল প্রমূখ।

Exit mobile version