রাজধানীতে গুলিবিদ্ধ হলেন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরসহ দুজন। বুধবার (০৭ জানুয়ারি) রাতে বসুন্ধরা সিটির পেছেনে স্টার হোটেলের সামনে গুলির ঘটনা ঘটেছে।
জানা গেছে তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ৫টি গুলি করেছে বলে। মুসাব্বিরের পেটে গুলি লেগেছে। তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি সাহপাতালে নেয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।


