আজ মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬ খ্রিস্টাব্দ

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আলী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলেন, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে আমার মনে হয় না তারা ভালো আছে, ভালো কিছু করতাছে। যারা আছে আমি মনে করি তারা আমার কাছে কিছুই না।আপনেরা যদি সমর্থন দেন আমাকে তাহলেই আমি বিজয়ী হবো।

৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে বাংলাদেশ রিপাবলিক পার্টির আয়োজনে মতে বিনিময় সভা ও সংবাদ সম্মেলনে উক্ত কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী বলেন, বিএনপি একটা বড় দল। আমি নিজেও বিএনপি করেছি। বিএনপি থেকে আমি এমপিও হয়েছি। এবারও মনোনয়ন প্রত্যাশী ছিলাম আমি। দল আমাকে মনোনয়ন দেয়নি,সেক্ষেত্রে আমার কোন ক্ষোভ নেই। আমি বিএনপির মনোনয়ন প্রার্থী না হয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো না। তাই জীবনের শেষ মুহূর্তে আমি জাতীয় নেতৃত্বে অবদান রাখার সিদ্বান্ত নিয়েছি। দীর্ঘ দিনের সুপরিচিত নারায়ণগঞ্জ জেলায় সাধারণ সম্পাদক হিসেবে আবু হানিফ হৃদয় প্রথম ব্যক্তি হিসেবে রিপাবলিকান পার্টির প্রথম প্রার্থী হিসেবে নিবন্ধন পেয়েছেন। তার ভূমিকা কেমন ছিলো তা যদি আপনেরা জানতে চান। নেতাকর্মীদের কাছে জানতে পারবেন।তাই আজ নিবন্ধনকৃত দলটির প্রতিষ্ঠিত করার দায়িত্ব নারায়ণগঞ্জবাসীর সকলের এবং আমার নিজেরও।আমি বিগত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে রিপাবলিকান পার্টির সদস্য পদ গ্রহন করি। ২৮/১২/২৫ ইং তারিখে কেন্দ্রীয় কমিটি আমাকে নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছেন। খুব শীঘ্রই কাউন্সিলের মাধ্যমে নির্বাহী কমিটির দায়িত্ব নিবো।

নারায়ণগঞ্জ ৪ আসনে জোটের প্রার্থীর কথা উল্লেখ করে মোহাম্মদ আলী বলেন, আপনেরা জানেন ৪ আসনে জোটের প্রার্থী দেওয়া হয়েছে। যদি জোটের প্রার্থী না দেওয়া হতো তাহলে আমাদের সম্ভবনা বেশি হতো। সারাদেশে কি চলছে আপনেরা তো তা জানেন।যেহেতু জোট হয়ে গেছে আমাদের কিছু করার নেই। বিএনপির বড় দল হিসেবে যারা এবার মনোনয়ন দিয়েছেন মনির হোসেন কাসিমিকে।তারা তাদের কাজ করতেছে আমি ব্যক্তিগতভাবে আমি আমার কাজ করছি। ৭টা ইউনিয়নে বিগত দিনে যেভাবে আমার বিচরণ ছিলো এখনো আছে এখন সমাজকর্মী হিসেবে।

মোহাম্মদ আলী আরও বলেন, নারায়ণগঞ্জ হবে উন্নয়নের মডেল সিটি। অর্থনীতি বিশ্বের শিল্প নগরী হবে নারায়ণগঞ্জ। আর বাংলাদেশে রিপাবলিকান পার্টির চেয়ারম্যান হিসেবে যে দল ঘোষনা করা হয়েছে তাদের নিয়ে এক সাথে মিলেমিশে কাজ করবো। নারায়ণগঞ্জ এর প্রথম নিবন্ধন জেলা হিসেবে যেকোন জেলা থেকে আমার নারায়ণগঞ্জ জেলায় বেশি কাজ করার চেষ্টা করবো।

তিনি আরও বলেন, আমি চাই রাষ্ট্র জনগণের, উন্নয়ন জনগণের, ক্ষমতা জনগণের আর আমাদের সবার উপরে দেশ।আসুন আমরা সবাই মিলে নারায়ণগঞ্জবাসীকে ভালোবাসি। দলমত নির্বিশেষে নারায়ণগঞ্জকে ভালোবাসি।দেশের মানুষকে ভালোবাসি। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পরিবেশ ভালো থাকবে এবং আপনেরা সবাই নির্বাচনে ভোট দিতে পারবেন।

Exit mobile version