তালা সাতক্ষীরা প্রতিনিধি।
সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি ) বিকাল ৩ টায় উক্ত মত বিনিময় সভায় পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম লুৎফুল কবিরের সভাপতিত্বে ও এস আই আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার আরেফিন জুয়েল।তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আসছে আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন। আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন। ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা থাকবে। পুলিশ আপনাদের পাশে থাকবে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রায়হান তালা ও পাটকেলঘাটা সার্কেল মোঃ নুরউল্লাহ কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা দলুয়া শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলাম সহ স্হানীয় নেতৃবৃন্দ।


