রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে ৩৬ জনকে আটক করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (৫ জানুয়ারি) রাজশাহী মহানগর পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ৮ জন ও অন্যান্য মামলায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বলেও জানানো হয়েছে।


