আজ মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬ খ্রিস্টাব্দ

 

সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সাংবাদিক ইউনিয়নের ২০২৫ এর দ্বিবার্ষিক সাধারণ সভা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায়(সিনামুন রেস্টুরেন্টে) নারায়ণগঞ্জের সাংবাদিক ইউনিয়ন(এনইউজে)২০২৫ এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের সাংবাদিক ইউনিয়ন(এনইউজে) এর সভাপতি আবু সাউথ মাসুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)এর সভাপতি ওবায়দুর রহমান শাহিন। বিশেষ অতিথি ছিলেন,নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোলাম সারোয়ার সাঈদ। এসময় উপস্থিত ছিলেন,ঢাকা সাংবাদিক ইউনিয়নের আলমগীর হোসেন,ঢাকা সাংবাদিক ফেডারেশন ইউনিয়ন এর মো.আবু বক্কর,জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এড.নাদিয়া আক্তার হিরা,শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক ইয়াসিন আক্তার,নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন(এনইউজে) এর সাধারণ সম্পাদক এ কে এম মাহফিজুর রহমান,(এনইউজে)এর অর্থ মোস্তাক আহমেদ শাওন,(এনইউজে) ইসি কমিটির সদস্য,বিল্লাল হোসেন রবিন,(এনইউজে) এর সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান কামাল,নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন কার্যকরী সদস্য নজরুল ইসলাম বাবু ও মশিউর রহমান,সকল কার্যকরী সদস্যসহ সাধারণ সদস্যগন। উক্ত সভাটি দুই ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম পর্যায়ে সাধারণ সভা ও দ্বিতীয় পর্যায়ে আলোচনা সভা।

 

Exit mobile version