আজ মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬ খ্রিস্টাব্দ

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার অনুসারী নেতা-কর্মীরা।

মাসুদুজ্জামান মাসুদকে ৩ নভেম্বর বিএনপির প্রথম পর্যায়ের প্রার্থী তালিকায় মাসুদুজ্জামানের নাম ঘোষণা করে দল।

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুল, বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, মডেল গ্রুপের পরিচালক শামীম আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াত ইসলাম রানা, মহানগর বিএনপির সদস্য শরীফুল ইসলাম শিপলু,বন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী নূর উদ্দিন, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ প্রমুখ।

Exit mobile version