আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট এমন মন্তব্য করে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ; তাই নির্বাচনে অংশ নিতে পারবে না দলটি।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
এসময় তারেক রহমানের প্রত্যাবর্তন সম্পর্কে প্রেস সচিব বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা তদারকি করছে বিএনপি। যতোটা সহযোগিতা চাওয়া হয়েছে, তা দিয়েছে সরকার।
ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত ট্রাইব্যুনালে হবে বলেও জানান তিনি। বলেন, দীপু চন্দ্র হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছে সরকার। সংখ্যালঘুদের সুরক্ষায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন।
ডেইলি স্টার, প্রথম আলো ও সাংস্কৃতিক স্থাপনায় হামলার অগ্রগতিও জানান প্রেস সচিব। এর আগে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। বাংলাদেশে যেনো এক মিনিটও আর ইন্টারনেট বন্ধ না থাকে, তার বিধান রাখা হয়েছে এই অধ্যাদেশে।


