সোনারগাঁ(প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা প্রশাসন সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সোনারগাঁও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিবুল্লাহ ও কাঁচপুর হাইওয়ে পুলিশের কর্মকর্তা,উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা সভার সদস্য, জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান ও বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৃন্দ,উপস্থিত ছিলেন সোনারগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.আবু বক্কর ও এশিয়ান টিভির সাংবাদিক মো.পনির ভুইঁয়া, সোনারগাঁও প্রেসক্লাবের সদস্য সাংবাদিক,মো.নাসির উদ্দিন,সাংবাদিক সিরাজ ভুইয়া,উপজেলা আনসার বাহিনীর কর্মকর্তা। আইন শৃঙ্খলা কমিটির সদস্য বৃন্দ উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে উপজেলা বিভিন্ন রাস্তায় যানজট অবৈধ দখল,মাদক,ডাকাতি,আইন শৃঙ্খলার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন।


