আজ বুধবার, মার্চ ৪, ২০২৬ খ্রিস্টাব্দ

 

অবশেষে পূর্বঘোষণা অনুযায়ী হকার উচ্ছেদে ফের মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এদিনও তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে হকারদের মূল সড়ক থেকে সরিয়ে দেন।
রোববার (১৩ ডিসেম্বর) বিকালে শহরের চাষাঢ়ার মিশনপাড়া এলাকা থেকে এ হকার উচ্ছেদ শুরু করেন তিনি। পরে তিনি বিবিরোডের চাষাঢ়া, গ্রীণলেজ ব্যাংকের মোড়, কালীরবাজার ও নারায়ণগঞ্জ ক্লাব মার্কেট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
হকার উচ্ছেদের পর অ্যাডভোকেট টিপু বলে, আসলে বর্তমান সমাজটা হল জোর যার মল্লুক তার। তাদেরকে বার বার অনুরোধ করা সত্বেও তারা আবারও রাস্তা দখল করে বসেছে। ফুটপাতের হকারদের আমরা কিছু বলছিনা। যারা মূল সড়ক দখল করে দোকান বসিয়েছে, আমরা শুধু তাদেরকেই সরিয়ে দিচ্ছি। নগরবাসীর স্বার্থে আমাদের এ অভিযান প্রতিদিন চলবে।
এর আগে, গত ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) একইভাবে হকার উচ্ছেদে নামেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

Exit mobile version