গাজীপুর মহানগরীর কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ , গাঁজা, ছিনতাইকৃত মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে। বুধবার (১০ নভেম্বর) ভোরে কাশিমপুরের লোহাকৈর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা হামলার চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটজনকে আটক করা হয়। সন্ত্রাসী ও মাদক কারবারিদের এ চক্রের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
আটককৃতদের কাছ থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ছিনতাইকৃত মোবাইল, এবং নগদ ১ লাখ ৮৮ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলও গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মৌচাক সদরচালা এলাকার লাবিব উদ্দিন ও ছাফিয়া খাতুনের ছেলে মো. সোহেল রানা (৪১), গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার লোহাকৈর এলাকার মৃত জসীম উদ্দিন ও সখিনা বেগম ছেলে মো. ইব্রাহিম (৪৫), শরিয়তপুর জেলার জাজিরা থানার বিলাপুর এলাকার মো. সজিব ফকির, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী এলাকার মৃত ইদ্রিস আলী ও রহিমা বেগম ছেলে মো. রবি আলম (৩২) গাইবান্ধা জেলার সদর থানার গিদারী গ্রাম এলাকার সেলিম মিয়া ও সাবিনা বেগমের ছেলে মোঃ শামীম মিয়া (২৮), নরসিংদী জেলার সদর থানার পূর্ব দত্তপাড়ি এলাকার মৃত সুমন মিয়া ও সনি বেগমের ছেলে সামিউল আদনান (২১), গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকার মোঃ আনিছ মিয়ার ছেলে মো. আলমগীর (২৮) ও মেয়ে আঁখি (৩৫)।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন বলেন, মাদক ও সন্ত্রাস দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


