আজ বুধবার, মার্চ ৪, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। মাদক নির্মূলে চলমান কর্মকাণ্ডের অংশ হিসেবে বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) রাত প্রায় ২টা ৪০ মিনিটে ওসি মোঃ সবজেল হোসেনের সার্বিক নির্দেশনায় র‌্যাপিড রেসপন্স টিম–৫ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গভীর রাতে টহলরত অবস্থায় গোপাল নগর বাজার এলাকায় দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে থামার নির্দেশ দেওয়া হয়। তারা পালানোর চেষ্টা করলে পুলিশ দ্রুত ধাওয়া করে আটক করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের ব্যাগ ও শরীর তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

Exit mobile version