আজ বুধবার, মার্চ ৪, ২০২৬ খ্রিস্টাব্দ

 

মোঃ হাফিজুল ইসলাম :রোকেয়া দিবসে সাতক্ষীরায় র‍্যালি আলোচনা সভা ও শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামাতের আমীর উপধ্যাক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু।

অন্যানের মাঝে বক্তব্য জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সিভিল সার্জন অফিস মেডিকেল অফিসার ডাঃ সুমনা আইরিন, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমান, সিডো এর নির্বাহী পরিচালক শ্যামল কুমারসহ অংশ নেন প্রশাসন, বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও, উন্নয়ন সংস্থা ও নারী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে জেলার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ১০ জন নারীকে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়।

Exit mobile version