আজ বুধবার, মার্চ ৪, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচছা বিনিময় করা হয়েছে। ২ ডিসেম্বর বুধবার উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা(সচিব)মো.বদিউজ্জামানকে বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয় এবং নবাগত প্রশাসনিক কর্মকর্তা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচছা দেওয়া হয়। জানাযায়,গত ১১.১১.২৫ ইং তারিখে এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি করা হয় এবং ১৬.১১.২০২৫ ইং তারিখে যার যার কর্মস্থলে যোগদান করার নির্দেশনা দেন। জামপুর ইউপি(সচিব)বদিউজ্জামান অতি দক্ষতার সহিত প্রশাসনিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন। এসময় বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান সহ জামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগন ও ইউডিসিসহ সকল সহকর্মী বৃন্দ।

 

Exit mobile version