আজ সোমবার, মার্চ ৯, ২০২৬ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিলটি শহরের সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরাসদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শিবিরেন সাবেক জেলা সভাপতি ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য এড আব্দুস সুবহান, জেলা অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, শহর ছাত্রশিবিরে সভাপতি আল মামুন, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সদর আমীর মাওলানা মোশারফ হোসেন, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, যারা বিগত ১৭ বছর ফ্যাসিজম কায়েম করেছিল তারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। কিন্তু বছর না যেতেই এই সন্ত্রাসী আওয়ামী সংগঠন কিভাবে অস্ত্র হাতে গোপালগঞ্জে হামলা চালিয়েছে তা উদ্বেগের। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের উপর যে হামলা দেশের গণতন্ত্রের জন্য চরম হুমকি। তাই ফ্যাসবাদী আগ্রাসনকে রুখে দিতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হবার পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

Exit mobile version