আজ মঙ্গলবার, জুন ৯, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার (১৮ জুন) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৮টা পর্যন্ত তারা হাসপাতালে ভর্তি হন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়ে, হাসপাতালে নতুন করে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১০৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন ও রংপুর বিভাগে ৩ জন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬ হাজার ৯২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৩০ জন।

Exit mobile version