
সোমবার (২৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে প্রবেশ করেন। এরপর তিনি ইমিগ্রেশনে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।

