
দারিদহ থেকে গুজিয়া পর্যন্ত সড়ক প্রশস্তকরণের কাজ ধীরগতিতে চলায় চরম ভোগান্তিতে পড়েছেন গুজিয়ার সাধারণ মানুষ। প্রতিদিনের যানজটে ক্লান্ত হয়ে পড়েছে জনজীবন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই সড়কের প্রশস্তকরণের কাজ চলমান থাকলেও কাজের গতি খুবই ধীর। ফলে সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে গুজিয়ার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা। সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না তারা। একই সাথে গুজিয়া হাটের ব্যবসায়ী এবং হাটে আসা সাধারণ ক্রেতারাও প্রতিনিয়ত এই যানজটের সম্মুখীন হচ্ছেন। এতে হাটের ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত সড়কের কাজ শেষ করার জন্য স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
শিক্ষার্থীদের দাবি, দ্রুত সড়কের কাজ শেষ করে যানজটের এই ভোগান্তি থেকে তাদের মুক্তি দেওয়া হোক।

