
অদ্য রবিবার সকাল ১০:১৫ ঘটিকায় “দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জনাব সাজ্জাদ হায়দার ভূঁইয়া, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, নোয়াখালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শফিকুর ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নোয়াখালী মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এন এম নাসিরুদ্দিন, পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়।
অনুষ্ঠানে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা এবং দেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া অনুষ্ঠানে যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ এবং সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, নোয়াখালীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, যুব সংগঠক, সফল আত্মকর্মীসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

