
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আনন্দ র্যালিতে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবু’র নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিশাল শোডাউন করে অংশগ্রহণ করেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালৃৃ এগারোটায় শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি, যুগ্ম আহ্বায়ক, নজরুল ইসলাম, রাইয়ান হক,শাহিন আহমেদ, দুলাল হোসেন, শাকিল আহমেদ, সদস্য মানিক মন্ডল, বোরহান ঢালি, আনিসুর রহমান বাবু, রোমান হোসাইন, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম হারুন, সদস্য সচিব মাহবুবুর রহমান জুলহাস, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান আহমেদ পাপ্পু, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশাররফ হোসেন মশু, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান, সদস্য সচিব সোহেল প্রধানসহ মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

