
সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক বিয়ের প্রলোভনে প্রবাসীর স্ত্রীর গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার শম্ভু পুরা ইউনিয়নের চর হুগলা এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী ২১ বছর বয়সী ওই গৃহবধূ সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেন। পাশাপাশি অভিযুক্তদের বিচারের দাবিতে সোনারগাঁ থানা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।অভিযুক্তরা হলেন চর হুগলা এলাকার মো.ইয়ামিন (৩৫) ও মো.ইব্রাহিম খলিল (৩০)।ভুক্তভোগীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,ভুক্তভোগীর স্বামী প্রায় দেড় বছর ধরে বিদেশে অবস্থান করতেছে। এ সুযোগে অভিযুক্তরা তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও কুরুচিপূর্ণ কথা বলতেন। এতে রাজি না হওয়ায় গত ২ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে তার ঘরে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে।অভিযোগে বলা হয়, এ সময় মো.ইয়ামিন জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে এবং মো.ইব্রাহিম খলিল মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন।পরবর্তীতে ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এবং বিয়ের প্রলোভন দিয়ে ইয়ামিন তাকে প্রায় আট মাস ধরে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ইয়ামিন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং গর্ভপাতের জন্য চাপ দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।গর্ভপাত করতে রাজি না হওয়ায় তাকে মারধর এবং পিস্তল উঁচিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ওই নারী।ভুক্তভোগী জানান, বর্তমানে তিনি তিন সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন,“এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি।দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

