
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ১৬ জন মাদক কারবারিসহ চুরি ও অন্যান্য অপরাধে জড়িত ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬১০ পুরিয়া হেরোইন, ১৫৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত থেকে বুধবার (৪ মার্চ) ভোর পর্যন্ত ২৪ ঘন্টায় সিদ্ধিরগঞ্জ নিমাইকাশারী বাঘমারা ও আশপাশের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ১।আরিফ হাসনাত শাওন (২১), পিতা-দুলাল আহাম্মেদ, নিমাইকাশারী ব্যাংক কলোনী (আমেরিকান ভবন), সিদ্ধিরগঞ্জ, ২। মোঃ জয় (২৩), পিতা-মোঃ জুলহাস, বাগমারা নিমাইকাশারী, সিদ্ধিরগঞ্জ, ৩। মোঃ নুরুজ্জামান (৫৫), পিতা-মোঃ আঃ রশিদ, বাগমারা, সিদ্ধিরগঞ্জ, ৪। মোঃ লুৎফর রহমান (২৮), পিতা-নজরুল ইসলাম, কদমতলী নয়াপাড়া, সিদ্ধিরগঞ্জ, ৫। দ্বীন মোহাম্মদ (৪৫), পিতা-মৃত আক্কাস আলী ভূঁইয়া, বাগমারা, সিদ্ধিরগঞ্জ, ৬। আমেনা বেগম (৪২), স্বামী- মোঃ জাহাঙ্গীর, বাঘমারা (নিলুর বাড়ী), সিদ্ধিরগঞ্জ, ৭। খোকু মনি (৪০), স্বামী শাহাদাত হোসেন, রসুলবাগ (মহাব্বত আলীর বাড়ী), ১০নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, ৮। আমেনা বেগম (৫৮), স্বামী দিন ইসলাম, বাঘমারা শের আলীর বাড়ী, ৩নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, ৯। সুলতানা বেগম (৩৮), স্বামী- মোঃ শরীফুল ইসলাম, বাঘমারা, ৩ নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, ১০। রাবিয়া বেগম (৫৮), স্বামী- মোঃ রফিকুল ইসলাম, বাঘমারা, ৩নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, ১১। আলেহা বেগম (৫৫), স্বামী- মৃত রহিম বাদশা, বাঘমারা, ৩নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, ১২। শুভ (২৭), পিতা- শামসুল হক, বাঘমারা, ৩নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, ১৩। রাজ (২০), পিতা- রহিম বাদশা, সুমিলপাড়া বিহারী কলোনী, ৬ নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, ১৪। শাকিল (১৯), পিতা-মোঃ মনির, উত্তর আজিবপুর (সালাউদ্দীন এর বাড়ীর ভাড়াটিয়া), সিদ্ধিরগঞ্জ, ১৫। মোঃ মনির হোসেন হ্রদয় (২৬),পিতা-মৃত রেজাউল করিম, রসুলবাগ বটতলা, ৩নং ওয়াড, সিদ্ধিরগঞ্জ, ১৬। শাহালম (৩২), পিতা-দুলাল মিয়া, সানারপাড় রহিম মার্কেট, সিদ্ধিরগঞ্জ, ১৭। হৃদয় (৩০), পিতা-মৃত পীর ইসলাম, বটতলা, ৩নং ওয়াড, সিদ্ধিরগঞ্জ, ১৮। ওমর ফারুক (৪০), পিতা-মৃত আবদুল হাশিম, -বটতলা (হৃদয়ের বাড়ির ভাড়াটিয়া), সিদ্ধিরগঞ্জ, ১৯। মোঃ কবির হোসেন (৩৫), পিতা-মোঃ আসাদুল্লাহ, মানিকনগর, মুগদা, ডিএমপি, ঢাকা ২০। মোঃ মাইন উদ্দিন (১৯), পিতা- মোঃ মিলন বেপারী, কাজলা (চাচা মোহাম্মদ ইউনুস থানা যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা, ২১। রাকিব (২৩), পিতা- বাবুল মিয়া, লাঙ্গলবন্দ মালিবাগ, বন্দর, নারায়ণগঞ্জ ও ২২। ইব্রাহিম (২২), পিতা- জাহাঙ্গীর, মিজমিজি, সিদ্ধিরগঞ্জ।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি দুটি চোরাই অটোরিকশা উদ্ধারের ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বিক্রেতা, সেবনকারী, চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

