
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষের প্রার্থী আবুল কালামের নির্বাচনী প্রচারণায় নারায়ণগঞ্জ জেলার বিএনপি
৯ ফেব্রুয়ারী সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধানের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবুল কালামের শেষ দিনের নির্বাচনী প্রচারণায় বিএনপির আইনজীবীদের নিয়ে অংশগ্রহণ করেন।
এসময় নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে জাতীয়তাবাদ দল বিএনপির আইনজীবীরা একটি মিছিল বের করে নারায়ণগঞ্জ খানপুরে আবুল কালামের শেষ দিনের নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহন করে। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এড.রফিকুল ইসলাম, এড. নবী হোসেন, এড.রেজাউল করিম রেজা, এড.আজিজুর রহমান, এড.নজরুল ইসলাম মাসুম, এড.সালাইদ্দিন ভূইয়া সবুজ সহ অনেক বিএনপির আইনজীবীরা।

