
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সমর্থিত জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী এর পক্ষে ফতুল্লা ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
শনিবার ( ৭ ফেব্রুয়ারী) বিকেলে ফতুল্লা ইউনিয়ন ৯নং ওয়ার্ড তল্লা, সবুজবাগ, মডেল গার্মেন্টস হয়ে এলাকার অলিগলিতে ঘরে ঘরে গিয়ে বিএনপি সমর্থিত জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর খেজুর গাছ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির এড. আব্দুল বারী ভূঁইয়া, বৃহত্তর তল্লা কৃতি সসন্তান সমাজ সেবক ও বিএনপি নেতা মনির হোসেন সরদার, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফসহ ৭,৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ

