
সোনারগাঁ(প্রতিনিধি): সোনারগাঁয়ে মহজমপুর উচ্চ বিদ্যালয়ের ব্যচ ৯০-এর সাথে ডায়গনস্টিক সেন্টার পরিচালকদের সৌজন্য মূলক সাক্ষাৎ করা হয়েছে। ২ ফেব্রুয়ারি সোমবার সন্ধায় উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এশিয়ান হাইওয়ের সড়কের পাশে ইব্রাহিম প্লাজায় মহজমপুর উচ্চ বিদ্যালয়ের ব্যচ ৯০-এর বন্ধু আঃ লতিফ এর আমন্ত্রণে সেবা ডায়গনস্টিক সেন্টারের এমবিবিএস ডাক্তার সহযোগী অধ্যাপক এবং পরিচালকদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সেবা ডায়াগনস্টিক সেন্টার এর ম্যানেজিং ডিরেক্টর মো.মোতাহার হোসেন চৌধুরী,চেয়ারম্যান মো.অমিত হাসান,ব্যচ ৯০-এর এডমিন মো.নাসির উদ্দিন,আল আমিন,কাজী ফায়েজ ও সকল বন্ধুরাসহ উক্ত সেবা ডায়গনিক সেন্টার এর মার্কেটিং কর্মীবৃন্দ। সেবা ডায়গনস্টিক সেন্টারে ভালো চিকিৎসা দেওয়ার লক্ষ্যে এমডি মোতাহার হোসেন চৌধুরী গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

